Web Analytics

দেশজুড়ে সংসদ নির্বাচনের আমেজের মধ্যেও পিরোজপুরের ইন্দুরকানীর উপকূলীয় নদীপথে বসবাসকারী বেদে সম্প্রদায়ের জীবনে পরিবর্তনের ছোঁয়া আসেনি। কচা ও বলেশ্বর নদে নৌকায় অস্থায়ীভাবে বসবাসকারী বেদে পরিবারগুলো জানিয়েছে, ভোটের সময় প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর কেউ আর খোঁজ নেন না। তারা বলেন, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এমন ব্যক্তিকেই ভোট দিতে চান। জীবিকার তাগিদে বছরের বেশির ভাগ সময় তারা নিজ এলাকা থেকে দূরে থাকায় অনেকেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না।

বেদে সম্প্রদায়ের সদস্যরা জানান, সরকার ও জনপ্রতিনিধি বদলালেও তাদের ভাগ্যের পরিবর্তন হয় না। সুনামগঞ্জ থেকে আসা মিরাজুল বলেন, তাদের কোনো ঘরবাড়ি নেই, নৌকাতেই জীবন কাটে। বিক্রমপুরের সর্দার ছাত্তার মোল্লা বলেন, নাগরিক সুবিধা না থাকায় সন্তানদের পড়াশোনা করানো কঠিন। বেদে নারী আচিয়া বেগম বলেন, শেষ বয়সে চিকিৎসা ও নিরাপত্তা চান, কিন্তু কেউ তাদের কথা শোনে না। সমাজসেবা অধিদপ্তরের তথ্যমতে, দেশে প্রায় ৬৩ লাখ যাযাবর জনগোষ্ঠীর মধ্যে বেদে রয়েছে ৮ লাখেরও বেশি।

বর্তমানে বিক্রমপুর ও সুনামগঞ্জ থেকে আসা দুটি বেদে বহর ইন্দুরকানীর শহীদ ফজলুল হক মনি সেতুর দুই প্রান্তে অবস্থান করছে।

11 Feb 26 1NOJOR.COM

পিরোজপুরের বেদে পরিবারগুলোর অভিযোগ, নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবে কোনো পরিবর্তন আনে না

Person of Interest

logo
No data found yet!