দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থী তার সিনিয়রের বিরুদ্ধে অপহরণ, চাঁদা দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন। কৃষি প্রকৌশল বিভাগের ২৫ ব্যাচের শিক্ষার্থী দারুস সালাম জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ইসিই ২৪ ব্যাচের শিক্ষার্থী আরিফ হাসনাত তাকে ফোন উদ্ধারের কথা বলে থানায় নিয়ে যাওয়ার অজুহাতে বাইকে তুলে ৮ নম্বর নিউ টাউন এলাকায় নিয়ে যান। সেখানে আরিফ ও নুর হোসেন হলের ছাত্রদল কর্মী মেজবাহ তিন ঘণ্টা ধরে তাকে মারধর ও মানসিক নির্যাতন করেন।
দারুস সালামের দাবি, তারা তার কাছে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন এবং ঘটনাটি কাউকে না জানানোর শর্তে তাকে ছেড়ে দেন। পরে অসুস্থ হয়ে পড়লে বন্ধুরা তাকে দিনাজপুর মেডিকেলে নিয়ে যায় এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে বিষয়টি জানায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।
হাবিপ্রবি শিক্ষার্থীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে সিনিয়রের বিরুদ্ধে তদন্ত শুরু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।