Web Analytics

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখার পর দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার থেম্বা জোয়ানেকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক মেক্সিকোর কাছে ২–০ গোলে হারে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ৮৪ মিনিটে মেক্সিকান ডিফেন্ডার রবার্তো আলবারাডোর মুখে আঘাত করায় ৩৬ বছর বয়সী জোয়ানেকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি উইলটন সাম্পাইও। বদলি হিসেবে নামার মাত্র ২০ মিনিটের মাথায় এই ঘটনা ঘটে।

ম্যাচে দক্ষিণ আফ্রিকার দুই খেলোয়াড় লাল কার্ড দেখেন। এর আগে শেফেলো সিথোলে প্রথম লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে দলটি নয়জন খেলোয়াড় নিয়ে ম্যাচ শেষ করে। ম্যাচ শেষে কোচ হুগো ব্রুস প্রথম লাল কার্ডের সিদ্ধান্ত মেনে নিলেও জোয়ানের কার্ড নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী সাধারণত এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয়, তবে ফাউলের মাত্রা বিবেচনায় ফিফা জোয়ানের নিষেধাজ্ঞা তিন ম্যাচে বাড়িয়েছে। দক্ষিণ আফ্রিকার ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে বলে ফিফা জানিয়েছে।

19 Jun 26 1NOJOR.COM

মেক্সিকোর বিপক্ষে লাল কার্ডের ঘটনায় থেম্বা জোয়ানে তিন ম্যাচের নিষেধাজ্ঞায়

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।