যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আগ্রাসনের সপ্তম দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন। আলজাজিরার খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন যে ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না, কেবল নিঃশর্ত আত্মসমর্পণই একমাত্র পথ।
তিনি আরও বলেন, বর্তমান ইরানি নেতৃত্বকে তিনি গ্রহণযোগ্য মনে করেন না এবং ইরানে নতুন নেতৃত্ব গঠনের আহ্বান জানান। ট্রাম্পের মতে, নতুন নেতৃত্ব ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানকে পুনর্গঠনে সহায়তা করতে পারে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে, কারণ ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ সাধারণত যুদ্ধের শেষ পর্যায়ে আরোপিত কঠোর শর্ত হিসেবে বিবেচিত হয়।
যুক্তরাষ্ট্র-ইসরাইল আগ্রাসনের সপ্তম দিনে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি ট্রাম্পের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।