দক্ষিণ লেবাননের একটি হাসপাতালে হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী। তাদের দাবি, স্থাপনাটি আর চিকিৎসাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল না; সেখানে হিজবুল্লাহ একটি কমান্ড সেন্টার স্থাপন করেছিল। ইসরাইলি বাহিনী বলেছে, হামলার লক্ষ্য ছিল সেখানে থাকা হিজবুল্লাহ সদস্য ও অবকাঠামো।
ইসরাইলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক কয়েক সপ্তাহে ওই স্থাপনা থেকে হিজবুল্লাহ সদস্যদের গোলাবর্ষণ ও পর্যবেক্ষণ কার্যক্রম চালাতে দেখা গেছে। এর আগে লেবাননের কর্মকর্তারা জানান, ইসরাইলি বিমান হামলায় গাঁদুর হাসপাতাল ধ্বংস হয়েছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হামলার নিন্দা করে হাসপাতালটিকে সম্পূর্ণ বেসামরিক স্থাপনা বলে উল্লেখ করেন।
দক্ষিণ লেবাননে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে এ ঘটনা ঘটল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ইসরাইলি হামলায় দক্ষিণাঞ্চলে অন্তত চারজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। ইসরাইল বলছে, হিজবুল্লাহর ড্রোন হামলার জবাবেই তারা এসব অভিযান চালিয়েছে।
হিজবুল্লাহর কমান্ড সেন্টার থাকার দাবি করে হাসপাতালে হামলার কথা স্বীকার ইসরাইলের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।