Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার, ১৩ জুলাই ২০২৬ তারিখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুরের ঘন জঙ্গলে অনুষ্ঠিত সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন। তিনি সেনাসদস্যদের যুদ্ধ প্রস্তুতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মাঠ পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করে তাদের পেশাদারিত্ব ও দায়িত্বনিষ্ঠার প্রশংসা করেন এবং অ্যান্টি-ড্রোন মাল্টি-ব্যারেল প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রম প্রত্যক্ষ করেন।

দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে মহড়ার বিভিন্ন দিক ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রী জঙ্গলের ভেতরে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে সময় কাটান, মাঠে প্রস্তুত খাবার গ্রহণ করেন এবং তাদের অভিজ্ঞতার কথা শোনেন। দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি সেনাসদস্যদের শৃঙ্খলা, দক্ষতা ও আধুনিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুনাম ও মর্যাদা অর্জন করবে। সেনাবাহিনীর সক্ষমতা ও আধুনিকায়ন বৃদ্ধিতে সরকারের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

13 Jul 26 1NOJOR.COM

বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।