Web Analytics

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার ৭ নভেম্বর সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

বক্তব্যে কয়ছর আহমেদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘পলাতকের বংশধর’ আখ্যা দিয়ে বলেন, তারা বাংলাদেশে ফিরবে না। তিনি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ভূমিকার প্রশংসা করেন এবং ২৫ মার্চের গণহত্যা, ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা, ৭৫-এর সিপাহি-জনতার বিপ্লব, গণতন্ত্র রক্ষার আন্দোলন ও ৫ আগস্টের পটপরিবর্তনের কথা উল্লেখ করেন।

১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে এমপি কয়ছর বলেন, দেশের মানুষ বিএনপি ও তারেক রহমানকে ম্যান্ডেট দিয়েছে এবং তারেক রহমান এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদসহ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

07 Nov 26 1NOJOR.COM

সুনামগঞ্জের বিপ্লব দিবসের অনুষ্ঠানে শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য এমপি কয়ছরের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।