Web Analytics

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই প্রণালি এখন থেকে সবার জন্য উন্মুক্ত থাকবে না; বরং শত্রু বা বিরোধী দেশগুলোর জন্য এটি বন্ধ থাকবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে গত রাত থেকে অন্তত ৩০টি জাহাজকে প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছে, তবে কোন দেশের জাহাজ তা প্রকাশ করা হয়নি।

ফারস নিউজ জানিয়েছে, অনুমতি পাওয়া জাহাজগুলোর মধ্যে কয়েকটি চীনা কোম্পানির মালিকানাধীন, যা ইরানের নতুন মহাপরিকল্পনার অংশ। ইরানি কর্তৃপক্ষ বলেছে, হরমুজ প্রণালি এখন থেকে ‘পুরোপুরি খোলাও নয়, আবার পুরোপুরি বন্ধও নয়’। তারা বিদেশি জাহাজের কাছ থেকে ট্রানজিট ফি বা বিশেষ মাশুল আদায়ের বিষয়েও আলোচনা করছে।

এই পদক্ষেপ ইরানের সমুদ্রপথ নিয়ন্ত্রণে নতুন অধ্যায় সূচিত করতে পারে এবং আঞ্চলিক নৌ চলাচলে প্রভাব ফেলতে পারে।

15 May 26 1NOJOR.COM

ইরানের নতুন পরিকল্পনায় হরমুজ প্রণালিতে সীমিত প্রবেশাধিকার কার্যকর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।