Web Analytics

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে, শনিবার ভোরে ইরান থেকে ছোড়া নয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩৩টি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইউএই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু করার পর থেকে এই হামলাগুলো প্রতিহত করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধ শুরুর পর থেকে ইউএইয়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট ২৯৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং প্রায় ১,৬০০টি ড্রোন প্রতিহত করেছে। একই সময়ে অন্তত ছয়জন নিহত এবং ১৪১ জন আহত হয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের হামলা প্রতিহত করতে ইউএইয়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধারাবাহিকভাবে সক্রিয় রয়েছে।

14 Mar 26 1NOJOR.COM

ইরান থেকে ছোড়া ৯ ক্ষেপণাস্ত্র ও ৩৩ ড্রোন ভূপাতিতের দাবি ইউএইয়ের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।