তপ্ত বৈশাখের দুপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। ম্যাচে আগুনে বোলিংয়ে ঝড় তোলেন ডানহাতি পেসার নাহিদ রানা। প্রথম ওয়ানডেতে হারের পর স্পোর্টিং উইকেটের চাহিদা পূরণে ঘাস রাখা হয়েছিল উইকেটে, যা পুরোপুরি কাজে লাগান নাহিদ। তিনি ১০ ওভারে ১ মেইডেনসহ ৩২ রান খরচায় ৫ উইকেট নেন।
ইনিংসের শুরুতেই ১৪৪.৭ কিমি গতির বলে হেনরি নিকোলসকে এলবিডব্লিউ করেন নাহিদ। এরপর ১৪৬.৮ কিমি গতির বাউন্সারে উইল ইয়ংকে আউট করেন। তিন স্পেলে বোলিং করে কিউই ব্যাটারদের বিপাকে ফেলেন তিনি। শেষ স্পেলে ১৪১.৬ কিমি গতির ইয়র্কারে জেইডেন লেনক্সকে বোল্ড করে নিজের পঞ্চম উইকেট নেন। এটি তার ক্যারিয়ারের দশম ম্যাচে দ্বিতীয় ফাইফার।
এই কৃতিত্বে নাহিদ রানা এখন তাসকিন আহমেদের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ফাইফারধারী বাংলাদেশি পেসার। সর্বোচ্চ পাঁচ ফাইফার নিয়ে তালিকার শীর্ষে আছেন মোস্তাফিজুর রহমান।
নাহিদ রানার পাঁচ উইকেটে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।