Web Analytics

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক আলী হোসেনের (৩৮) লাশ প্রায় ১৭ ঘণ্টা পর ফেরত দেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে সীমান্ত পিলার ৮৬৮/৩ এলাকায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে লাশ হস্তান্তর সম্পন্ন হয়। তিস্তা-৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ভারতের মাথাভাঙ্গা থানা পুলিশ লাশটি পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে, পরে নিহতের বড় ভাই আনোয়ার হোসেনের কাছে মরদেহটি বুঝিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে ধবলগুড়ি সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে ভারতের প্রায় ৫০০ গজ ভেতরে ঘটনাটি ঘটে। বিএসএফের দাবি, ৭-৮ জন বাংলাদেশি সীমান্তের তারকাঁটা কাটার উদ্দেশ্যে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে সতর্ক করতে গুলি ছোড়া হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে আলী হোসেন গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনাটি বাংলাদেশ-ভারত সীমান্তে চলমান উত্তেজনা ও ঝুঁকির চিত্র আবারও সামনে এনেছে।

09 Apr 26 1NOJOR.COM

পাটগ্রাম সীমান্তে নিহত বাংলাদেশির লাশ ১৭ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।