Web Analytics

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর এলাকায় লিলি আক্তার (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ তার স্বামী মহিউদ্দিন জাহাঙ্গীরকে আটক করেছে। তাদের দুই সন্তান রয়েছে—একজনের বয়স ৮ বছর এবং অন্যজনের ৪ বছর। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

জানা যায়, ঘটনার পরপরই শাশুড়ি ও সাবেক মহিলা মেম্বার রেজিয়া বেগম লিলির বাবার বাড়িতে মৃত্যুর খবর দেন। স্থানীয়দের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয় এবং এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

কর্ণফুলী থানার ওসি শাহীনুর আলম জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

15 Apr 26 1NOJOR.COM

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী আটক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।