আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের সমন্বয়ে যৌথ নিরাপত্তা টহল ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে থেকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে টহল কার্যক্রম শুরু হয়। টহল দল দুর্গাপুর, কাপাসিয়া সদর ও তরগাঁও ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও বাস টার্মিনাল প্রদক্ষিণ শেষে উপজেলা কমপ্লেক্সে ফিরে আসে।
প্রশাসন জানায়, এই যৌথ টহলের মূল লক্ষ্য ভোটারদের মধ্যে আস্থা সৃষ্টি, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করা। মহড়া শেষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি ইউনিটকে নির্ধারিত এলাকায় মোতায়েন করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, ভোটাররা যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে। শান্তি-শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে এবং বর্তমানে কাপাসিয়ার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জাতীয় নির্বাচন ঘিরে কাপাসিয়ায় যৌথ বাহিনীর নিরাপত্তা মহড়া
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।