Web Analytics

সড়ক ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ২০২৭ সালের মধ্যে নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করা হবে। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বুধবার রাজধানীর সড়ক ভবনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনায় সংস্কার এবং সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব দেন।

মন্ত্রী বলেন, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক এবং চালকদের বেপরোয়া আচরণ সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। প্রয়োজনীয় ব্যবস্থাপনা ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেওয়া গেলে সড়ক দুর্ঘটনার ২০ শতাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তিনি মনে করেন। সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব শুধু সরকারের নয় বলেও তিনি উল্লেখ করেন।

শেখ রবিউল আলম বলেন, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। সড়ক নিরাপত্তা জোরদারে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম পুনর্বিন্যাসের ওপরও তিনি জোর দেন। যেকোনো মূল্যে নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি।

29 Oct 26 1NOJOR.COM

২০২৭ সালের মধ্যে নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের কথা জানালেন মন্ত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।