Web Analytics

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সিনিয়র নার্স নাহিদা আক্তার ববি (২৯) রাজধানীর চাঁনখারপুলের একটি ভাড়া বাসা থেকে ৫ মার্চ রাতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হন। পুলিশ জানায়, ফ্যানের সঙ্গে ওড়নায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখা গেলেও তিনটি চিরকুটে নাহিদা তার স্বামী ইলিয়াস ও শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতনের বিস্তারিত বর্ণনা দিয়ে গেছেন।

চিরকুটে নাহিদা লিখেছেন, স্বামী ইলিয়াস, শাশুড়ি, ননদ সুমি ও স্বামীর পাতানো চাচা শওকত হোসেন তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন। তিনি উল্লেখ করেছেন, ইলিয়াসের পরকীয়া সম্পর্ক ছিল এবং পরিবারের সদস্যরা তাতে সহযোগিতা করতেন। ২০২৩ সালে নির্যাতনের অভিযোগে মামলা করার পর ইলিয়াস কারাভোগ করেন, কিন্তু আপসের পর নির্যাতন আরও বেড়ে যায়। মৃত্যুর আগে নাহিদা লিখে গেছেন, তিনি ন্যায়বিচার চান।

চকবাজার থানার পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত চিরকুট যাচাই করা হচ্ছে এবং পলাতক স্বামীকে ধরতে অভিযান চলছে। নিহতের পরিবার হত্যা প্ররোচনার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

06 Mar 26 1NOJOR.COM

ঢামেক নার্সের মৃত্যুর পর চিরকুটে নির্যাতনের অভিযোগ প্রকাশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।