Web Analytics

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা গ্যাস সংকট, জলাবদ্ধতা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানের মতো দীর্ঘদিনের সমস্যার সমাধানে ছয় দফা ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার রাজধানীর খিলগাঁও মডেল কলেজে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে তিনি এই পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন, ঢাকা-৯ এর মানুষ গুলশান-বনানীর মতো সমান ট্যাক্স দিলেও সেবা পায় তৃতীয় শ্রেণির, যা পরিবর্তন করাই তার লক্ষ্য।

তার ইশতেহারে ‘নো সার্ভিস, নো বিল’ নীতিতে আইন প্রণয়ন, ভর্তুকি মূল্যে এলপিজি সরবরাহ, ওয়াসা ও সিটি কর্পোরেশনের কার্যক্রমে কঠোর নজরদারি, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল আধুনিকীকরণ এবং সারা বছরব্যাপী ‘ডেঙ্গু টাস্কফোর্স’ গঠনের প্রতিশ্রুতি রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ও ল্যাম্পপোস্ট স্থাপন, মাদক সিন্ডিকেট দমন এবং নারী-বান্ধব অবকাঠামো গড়ার অঙ্গীকার করেন তিনি। শিক্ষা খাতে এমপি কোটাবিহীন ভর্তি, বিজ্ঞান ও কোডিং শিক্ষার প্রসার এবং তরুণদের জন্য ‘স্টার্ট-আপ ঢাকা-৯’ ফান্ড গঠনের পরিকল্পনাও তুলে ধরেন।

তিনি নির্বাচিত হলে এক মাসের মধ্যে এলাকায় স্থায়ী কার্যালয় চালু ও নাগরিক অভিযোগের জন্য ওপেন ডিজিটাল ড্যাশবোর্ড চালুর প্রতিশ্রুতি দেন।

01 Feb 26 1NOJOR.COM

ডা. তাসনিম জারা ঢাকা-৯ এর নাগরিক সমস্যার সমাধানে ছয় দফা ইশতেহার ঘোষণা করেছেন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।