Web Analytics

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে কাতারে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টুর্নামেন্টে অংশ না নেওয়ার পাশাপাশি দলটির পূর্বনির্ধারিত প্রস্তুতি ক্যাম্পও বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন খেলোয়াড়দের চিঠিতে জানিয়েছে, খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা এবং কল্যাণ তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

ফেডারেশন সিদ্ধান্তের পেছনে কাতারের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘লেভেল ৩’ ভ্রমণ সতর্কতার কথাও উল্লেখ করেছে। গত মাসে হালনাগাদ হওয়া সতর্কতায় সশস্ত্র সংঘাতের ঝুঁকির কারণে কাতার সফর পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়। এতে সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা, বিশেষত বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার বিষয়ও উল্লেখ ছিল।

৪৮ দলের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কাতারে হওয়ার কথা। ‘জে’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ছিল চিলি, আলজেরিয়া ও মন্টেনেগ্রো; ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে তাদের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল। ফেডারেশন বুধবার খেলোয়াড়দের ক্লাবগুলোকে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে। ফিফার আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগে খেলোয়াড়দের প্রকাশ্যে মন্তব্য না করতে নিরুৎসাহিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বদলে অন্য দল খেলবে কি না, সে বিষয়ে ফিফা এখনো কিছু জানায়নি।

12 Nov 26 1NOJOR.COM

নিরাপত্তা উদ্বেগে কাতারের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।