ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় আলীয়াবাদ–গোপালপুর সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স লোকমান হোসেন’-এর বিরুদ্ধে ২ কোটি ২৯ লাখ টাকা বিল উত্তোলনের অভিযোগ উঠেছে। ২ কোটি ৬০ লাখ টাকার এই পাঁচ কিলোমিটার সড়ক প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ অসম্পূর্ণ থাকায় সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, ২০২৪ সালের ২৮ নভেম্বর শুরু হওয়া প্রকল্পের কাজ ২০২৫ সালের নভেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও এখনো শেষ হয়নি। কাগজে তিন কিলোমিটার কাজ সম্পন্ন দেখানো হলেও বাস্তবে তা বোঝা যায় না। নিম্নমানের কাজের কারণে সড়কে পিচ উঠে গিয়ে খানাখন্দ ও জলাবদ্ধতা তৈরি হয়েছে। এলাকাবাসী, শিক্ষক ও চালকরা জানান, প্রতিদিন দুর্ঘটনা ঘটছে এবং যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নবীনগর উপজেলা প্রকৌশলী মো. ফেরদৌস আলী জানান, তিনি সম্প্রতি যোগদান করেছেন এবং বিল উত্তোলনের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকাদার লোকমান হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
নবীনগরে অসম্পূর্ণ সড়ক প্রকল্পে ২ কোটি ২৯ লাখ টাকা উত্তোলনের অভিযোগে ক্ষোভ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।