Web Analytics

বাংলাদেশ ব্যাংক ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে নীতিমালায় বড় শিথিলতা এনেছে। এখন কোনো ঋণখেলাপি তার দায়ের করা মামলা বা রিটের বিপরীতে আদালতের স্থগিতাদেশ পেলে তিনি প্রণোদনা ঋণের জন্য যোগ্য বিবেচিত হবেন। অর্থনৈতিক পুনরুদ্ধার ও কর্মসংস্থান বাড়াতে ঋণ বিতরণে গতি আনার লক্ষ্যে বৃহস্পতিবার এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার, শ্রমিক-কর্মচারীদের কাজে বহাল রাখা এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা বজায় রাখতে ১৫টি বিশেষ স্কিম চালু করা হয়েছে। এসব স্কিমের আওতায় কম সুদে ঋণ দেওয়া হচ্ছে। নতুন নির্দেশনা অনুযায়ী, আদালতের স্থগিতাদেশ থাকলে সংশ্লিষ্ট গ্রাহক এসব স্কিমের আওতায় ঋণ নিতে পারবেন।

তবে অন্যান্য ক্ষেত্রে গত ২৯ জুলাই জারি করা বিআরপিডি-১ সার্কুলার লেটার নং-২৫-এর নির্দেশনা বহাল থাকবে। স্কিমগুলোর মধ্যে বন্ধ শিল্প ও সেবা খাত, সিএমএসএমই, কৃষি ও পল্লী খাত, রপ্তানি, গ্রিন ফ্যাক্টরি, সৃজনশীল অর্থনীতি, চামড়া, হিমায়িত খাদ্য, কটেজ ও মাইক্রো উদ্যোক্তা, বৈদেশিক কর্মসংস্থান, বেকার যুবক এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডের তহবিল রয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

20 Nov 26 1NOJOR.COM

আদালতের স্থগিতাদেশ থাকলে প্রণোদনা ঋণ পাবেন যোগ্য ঋণখেলাপিরা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।