Web Analytics

রূপগঞ্জের ‘৩০০ ফুট’ সড়কে (জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে) মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার দুপুর ১টার দিকে জলসিঁড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রিফাত (২১) ও সাকিব (১৯)। তারা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের বাসিন্দা এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।

কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওসি সোহেল রানা জানান, মোড়ে প্রাইভেটকারটি ঘুরছিল, তখন কাঞ্চন থেকে কুড়িলগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে গাড়িটিকে ধাক্কা দেয়। এতে বাইকের আরোহীরা ছিটকে পড়ে এবং চালক গাড়ির সঙ্গে আটকে যান। গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, মোটরসাইকেলটির গতি ছিল অনেক বেশি।

দুর্ঘটনার পর বাইক ও কারটি জব্দ করা হয়েছে। কারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান, তবে গাড়িতে থাকা দুজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

27 Apr 26 1NOJOR.COM

রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে মোটরসাইকেল-কার সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।