Web Analytics

গোপালগঞ্জে একটি থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সরকারের ভূমিকা এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি সাদিক কায়েম। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ বিষয়ে সরকারের সমালোচনা করেন।

সাদিক কায়েম দাবি করেন, সরকারের নীরব প্রশ্রয়ের কারণেই গোপালগঞ্জের পরিস্থিতি বর্তমান পর্যায়ে পৌঁছেছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আখ্যা দেন। থানা পুড়িয়ে লুটপাটের পরও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক বলা হবে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরাই থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ চালিয়েছে। তাদের দেশের শত্রু ও হিংস্র গোষ্ঠী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে ওই গোষ্ঠী গুম, খুন ও রাষ্ট্রীয় নিপীড়ন চালিয়েছে।

18 Nov 26 1NOJOR.COM

গোপালগঞ্জে থানা হামলার ঘটনায় সরকারের সমালোচনা করলেন সাদিক কায়েম

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।