Web Analytics

অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে গোপনে আঁতাত করেছেন এবং এখন নিজেদের ‘সেফ এক্সিট’ খুঁজছেন বলে অভিযোগ করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, উপদেষ্টা হিসেবে যাদের বিশ্বাস করা হয়েছিল, তাদের অনেকেই ব্যক্তিগত স্বার্থে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতাদের ওপর অতিরিক্ত ভরসা করাটা ভুল ছিল বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম জানান, কিছু উপদেষ্টা মনে করেন রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া তাঁরা ক্ষমতায় টিকতে পারবেন না, তাই সেই সম্পর্ক টিকিয়ে রাখতেই আঁতাতের পথ বেছে নিয়েছেন। তিনি আরও বলেন, সরকার গঠনের প্রথম দিকেই ছাত্রনেতাদের উপস্থিতি না থাকলে এই সরকার টিকে থাকতে পারত না। এখনো সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন তিনি।

05 Oct 25 1NOJOR.COM

অনেক উপদেষ্টা গোপনে রাজনৈতিক আঁতাতে জড়িয়ে নিজেদের সেফ এক্সিটের পথ খুঁজছেন বলে অভিযোগ নাহিদ ইসলামের

Person of Interest

logo
No data found yet!