Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নাগরিকদের নির্ভরযোগ্য ও সহজপ্রাপ্য তথ্যসেবা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় হেল্পলাইন ৩৩৩। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ৪ ফেব্রুয়ারির এক বিবৃতিতে জানানো হয়, এখন থেকে নাগরিকরা ৩৩৩ নম্বরে কল করে আইভিআর মেনুতে ৯ চাপলে বিনামূল্যে নির্বাচন সংক্রান্ত তথ্য ও সেবা পেতে পারবেন।

নির্বাচন কমিশনের সহযোগিতায় এটুআই-এর মাধ্যমে চালু এই সেবায় ভোট দেওয়ার নিয়ম, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য, আচরণবিধি, প্রবাসী, প্রবীণ, প্রতিবন্ধী ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা এবং Smart Election Management BD ও Postal Vote BD অ্যাপ ব্যবহারের নির্দেশনা দেওয়া হচ্ছে। ১৬ জানুয়ারি থেকে পাইলট আকারে চালু হওয়া এই সেবায় ইতিমধ্যে ১ হাজার ৬৪৩ জন নাগরিক তথ্য নিয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, ৩৩৩ নম্বরটি আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সম্ভাব্য অস্থিরতা শনাক্তে সহায়ক ভূমিকা রাখবে এবং বিভ্রান্তি ও গুজব প্রতিরোধে কার্যকর হয়ে একটি স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে।

04 Feb 26 1NOJOR.COM

২০২৬ নির্বাচনে তথ্যসেবা চালু করল জাতীয় হেল্পলাইন ৩৩৩

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।