Web Analytics

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, পলাতক শক্তির ঘাতকেরা দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। শনিবার সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রিজভী ১৯৭৫ সালের ২৫ জানুয়ারির প্রসঙ্গ তুলে বলেন, দুই-তিন মিনিটের মধ্যে গোটা জাতিকে চিরতরে শৃঙ্খলাবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তাঁর ভাষ্য, আইন করে এবং বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের কাছ থেকে নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়। এরপর নিজেদের পাল্টাপাল্টি মর্মান্তিক রক্তপাতের পরিস্থিতি তৈরি করা হয় বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছিল এবং দেশ অমানিশায় ঢেকে যায়। রিজভীর মতে, সে সময় জনগণের আকুতি ছিল প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্রের স্বাদ পাওয়ার। তিনি দাবি করেন, জিয়াউর রহমান সেই আকাঙ্ক্ষা পূরণ করেছিলেন।

07 Nov 26 1NOJOR.COM

দেশের অগ্রগতি বাধাগ্রস্তে পলাতক শক্তির ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।