Web Analytics

পবিত্র কোরআনের আলো দেশব্যাপী ছড়িয়ে দেওয়া এবং হাফেজে কোরআনদের সম্মাননা জানাতে হিফযুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। রোববার রাজধানীর উত্তরার জামিয়াতুল মানহালে প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০ হাজার প্রতিভাবান হাফেজ এই আয়োজনে অংশ নেবেন বলে জানানো হয়েছে।

শিশু-কিশোর ও তরুণদের কোরআন হিফযে আরও উৎসাহিত করা এবং কোরআন-সুন্নাহর আলোকে নৈতিক ও আদর্শ প্রজন্ম গঠন এই আয়োজনের প্রধান লক্ষ্য। মেধা ও বয়সভিত্তিক কয়েকটি বিভাগে প্রতিযোগিতা হবে। এতে ৫, ১০ ও পূর্ণাঙ্গ ৩০ পারা হিফযের পাশাপাশি তিলাওয়াত ও তাজবিদ বিভাগ থাকবে। উপজেলা ও জেলা পর্যায়ের বাছাই শেষে বিভাগীয় এবং জাতীয় চূড়ান্ত আসর অনুষ্ঠিত হবে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী হুমায়ুন সাঈদ বলেন, আগের বছরের তুলনায় প্রতিযোগী বেড়ে যাওয়ায় ঢাকাকে আটটি জোনে ভাগ করা হয়েছে। ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও বিকেএমইএ পরিচালক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রিপন উদ্বোধন করেন। মহাসচিব হাফেজ কামরুজ্জামান জানান, প্রতিযোগিতার বাইরে আলেম, হাফেজ ও সর্বস্তরের মানুষের পাশে দাঁড়াতেও ফাউন্ডেশন কাজ করতে চায়।

15 Sep 26 1NOJOR.COM

প্রায় ১০ হাজার হাফেজের অংশগ্রহণে দেশজুড়ে হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।