ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংলাপ বা আলোচনার অর্থ কখনোই আত্মসমর্পণ নয়। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি সতর্ক করে বলেন, ইরান কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না। তার মতে, আলোচনার মূল উদ্দেশ্য ইরানি জাতির অধিকার রক্ষা করা এবং জাতীয় স্বার্থকে দৃঢ়ভাবে সমুন্নত রাখা।
ইরানের সংসদের নিরাপত্তা কমিটির সদস্য ইব্রাহিম রেজাই বলেন, সময় এখন যুক্তরাষ্ট্রের বিপক্ষে যাচ্ছে এবং তাদের উচিত বাস্তবতা মেনে চলা। সংসদের ডেপুটি স্পিকার নিকশাদ মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী ইরানের বিরুদ্ধে নিজেদের ভাগ্য পরীক্ষা করছে এবং এর পরিণতি তাদের মেনে নিতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবে ইরান সীমিতভাবে সাড়া দিয়েছে। প্রস্তাবিত কাঠামো মূলত যুদ্ধবিরতি ও আঞ্চলিক সংঘাত নিরসনের ওপর কেন্দ্রীভূত, তবে আলোচনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ আত্মসমর্পণ নয়, জাতীয় স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি ইরানের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।