Web Analytics

ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, কিশোর গ্যাং দমনে খেলাধুলার বিকল্প নেই। শুক্রবার বিকালে রাজধানীর মহাখালীর বিজি প্রেস মাঠে জুলাই স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য বলেন, সঠিক যত্ন ও পরিচর্যা নিশ্চিত করা গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা অপরাধপ্রবণতা থেকে বেরিয়ে দেশের সেবায় বড় সম্পদে পরিণত হতে পারে। তরুণ প্রজন্মকে সুস্থ ও সবল হিসেবে গড়ে তুলতে নিয়মিত ব্যায়াম ও খেলাধুলার অভ্যাস গড়ে তোলার ওপরও তিনি গুরুত্ব দেন।

মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষায় পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান মিলন। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে বছরব্যাপী নানা ধরনের খেলাধুলা ও ক্রীড়া টুর্নামেন্ট আয়োজন করা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

01 Aug 26 1NOJOR.COM

কিশোর গ্যাং দমনে তরুণদের খেলাধুলায় যুক্ত করার আহ্বান জামায়াত এমপি মিলনের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।