Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের স্থায়ী সমাধানের প্রচেষ্টায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মঙ্গলবার তেহরানে পৌঁছেছেন। গত এপ্রিলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর মধ্যস্থতামূলক আলোচনার জন্য এটি তাঁর পঞ্চম সরকারি তেহরান সফর বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মুনিরের এই সফর এমন সময়ে হলো, যার এক দিন আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তেহরান সফর শেষ করে দেশে ফেরেন। সফরকালে ল্যাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন। বিদায়ের আগে তিনি সব সময় ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি গোপন বৈঠক করেছেন। মুনিরের বৈঠক, মধ্যস্থতা প্রক্রিয়া বা ওই মার্কিন-ইসরায়েলি বৈঠকের বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

21 Oct 26 1NOJOR.COM

মধ্যস্থতার প্রচেষ্টায় তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।