Web Analytics

জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার ফ্রান্সজুড়ে আবার বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। এতে সাত লাখ ৮০ হাজারের বেশি মানুষ অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় কর্তৃপক্ষ দেশজুড়ে ৭০ হাজার পুলিশ ও জেন্ডার্ম সদস্য মোতায়েন করেছে।

বিএফএমটিভির তথ্য অনুযায়ী, ইউনিয়নগুলোর সমন্বিত জোটের পূর্বাভাসে প্যারিসের বাইরে পাঁচ লাখ থেকে সাত লাখ এবং রাজধানীতে ৪০ হাজার থেকে ৮০ হাজার মানুষের অংশগ্রহণের কথা বলা হয়েছে। উচ্চ বেতন ও ক্রয়ক্ষমতা বৃদ্ধির দাবিতে শ্রমিক, সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত ব্যক্তি, ইয়েলো ভেস্ট আন্দোলনকারী এবং মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যোগ দেওয়ার কথা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানান, ৩১ অক্টোবরের বিক্ষোভের মতোই নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। মোতায়েন করা হচ্ছে ২৬টি সাঁজোয়া যান, প্রায় ১৫টি জলকামান, হেলিকপ্টার, ড্রোন ও বিশেষায়িত ইউনিট। আদালত প্যারিসে রিপাবলিক স্কয়ার থেকে নাসিওঁ স্কয়ার পর্যন্ত মিছিলের পথ বহাল রেখেছে। ধর্মঘটের কারণে আঞ্চলিক রেলসেবায় মাঝারি থেকে গুরুতর বিঘ্ন এবং প্রতি ১০টি টিজিভির একটি বাতিল হতে পারে।

05 Nov 26 1NOJOR.COM

ব্যয়বৃদ্ধিবিরোধী বিক্ষোভ ঘিরে ফ্রান্সে ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।