Web Analytics

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া অরণ্য এলাকায় পাহাড়িকা এক্সপ্রেসের হুক খুলে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চার ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার পুনরায় স্বাভাবিক হয়েছে। চট্টগ্রামগামী ট্রেনটির নম্বর ৭২০।

রেলওয়ে সূত্র জানায়, শুক্রবার দুপুর সোয়া ১টায় পাহাড়িকা এক্সপ্রেস ভানুগাছ স্টেশন ছাড়ে। দুপুর দেড়টার দিকে মাগুরছড়া অরণ্য এলাকায় চলন্ত ট্রেনের দুটি বগির সংযোগস্থলের হুক খুলে যায়। চালক বিষয়টি বুঝতে না পেরে ইঞ্জিনসহ ৯টি বগি নিয়ে শ্রীমঙ্গল স্টেশনে চলে যান। বাকি ৭টি বগি মাগুরছড়া গ্যাসফিল্ড এলাকায় দাঁড়িয়ে থাকে। এ ঘটনায় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ভানুগাছ স্টেশনে আটকা পড়ে।

খবর পেয়ে বিকল্প ইঞ্জিন আনা হয় এবং বিচ্ছিন্ন বগিগুলো শ্রীমঙ্গল স্টেশনে সরিয়ে নেওয়া হয়। উদ্ধারকাজ শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হয়। ভানুগাছ রেলস্টেশনের মাস্টার প্রদীপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চার ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।

02 Oct 26 1NOJOR.COM

ট্রেনের হুক খুলে যাওয়ায় চার ঘণ্টা বন্ধের পর সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।