Web Analytics

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার পাঠানো এক চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে তারেক রহমানের ঐতিহাসিক বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করেন। চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে।

ট্রাম্প আশা প্রকাশ করেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে। তিনি উল্লেখ করেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের কৃষক ও শ্রমিকরা উপকৃত হবেন। পাশাপাশি, নিয়মিত প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উন্নতমানের মার্কিন সরঞ্জামের প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হবে।

চিঠিতে ট্রাম্প দুই দেশের সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন।

19 Feb 26 1NOJOR.COM

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সম্পর্ক জোরদারের অঙ্গীকার ট্রাম্পের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।