চলতি বছরের মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ২ শতাংশ বেশি। ১০ আগস্ট সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন।
কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ; এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী।
দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে সাধারণ বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন, মাদ্রাসায় ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরিতে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন ছিল। এসএমএস ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে ফল জানা যাবে।
এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ, কারিগরিতে ৫৮.২০ ও মাদ্রাসায় ৫৫.৪৯
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।