Web Analytics

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতি ও চাঁদাবাজি বেড়েছে বলে জাতীয় সংসদে উদ্বেগ জানিয়েছেন জামায়াতের সংসদ সদস্যরা। বুধবার কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্যে সালাহ উদ্দিন পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে জনগণের জানমালের নিরাপত্তায় যৌথ অভিযান চালানোর দাবি জানান।

সালাহ উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। তিনি ছিনতাই, হামলা ও ছুরিকাঘাতে মৃত্যুসহ কয়েকটি ঘটনার উল্লেখ করেন। গ্রামাঞ্চলে অতিরিক্ত লোডশেডিংয়ের সুযোগে গাড়ি চুরি, সিঁধেল চুরি ও অন্যান্য অপরাধ বাড়ার অভিযোগও করেন তিনি। অপরাধীদের গ্রেপ্তারের বদলে কোনো কোনো ক্ষেত্রে ভুক্তভোগী পরিবারকে হয়রানি করা হচ্ছে বলেও তাঁর অভিযোগ।

সংরক্ষিত নারী আসনের সদস্য সাবিকুন্নাহার রাজধানী ও বিভিন্ন শহরে ফুটপাত দখল এবং ফুটপাতকেন্দ্রিক সংগঠিত চাঁদাবাজির অভিযোগ তোলেন। তাঁর ভাষ্য, দোকান ও বাণিজ্যিক স্থাপনায় ফুটপাত দখল হওয়ায় পথচারীরা সড়কে হাঁটতে বাধ্য হন এবং দুর্ঘটনার ঝুঁকিতে পড়েন। একটি সংবাদ প্রতিবেদনের উল্লেখ করে তিনি বলেন, কোনো কোনো এলাকায় চায়ের দোকানের জন্য ২০ হাজার টাকা ও অন্য দোকানের জন্য ৩০ হাজার টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপ চান।

03 Sep 26 1NOJOR.COM

অপরাধ ও ফুটপাতকেন্দ্রিক চাঁদাবাজি ঠেকাতে যৌথ অভিযানের দাবি সংসদে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।