Web Analytics

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) জানিয়েছে, সেপ্টেম্বরে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতার ৬৮টি ঘটনায় চারজন নিহত এবং ৫২৭ জনের বেশি নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন। শনিবার প্রকাশিত সংগঠনটির মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। ১৬টি জাতীয় গণমাধ্যমের সংবাদ, সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের ভিত্তিতে পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

প্রতিবেদনে ৩৫টি মব সহিংসতার ঘটনায় অন্তত নয়জন নিহত ও ৩২ জন আহত হওয়ার কথা বলা হয়েছে। এ সময়ে ২৩৬ নারী ও কন্যাশিশু ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার অন্তত ৭৯ জনের মধ্যে ৪৭ জন অপ্রাপ্তবয়স্ক। ধর্ষণের পর পাঁচজনকে হত্যা করা হয়। নানা সহিংসতায় ৭৮ শিশু এবং পারিবারিক সহিংসতায় আরও ৪৩ নারী মারা গেছেন।

এইচআরএসএসের হিসাবে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ৩৫ ঘটনায় একজন নিহত ও অন্তত ৩৪০ জন আহত হন। যৌথ ও বিশেষ অভিযানের ২৮৭ ঘটনায় অন্তত ২১ হাজার ২০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম সামাজিকমাধ্যমে মতপ্রকাশে বাধা, মব সহিংসতা ও কারা হেফাজতে মৃত্যুর বিষয়ে জবাবদিহিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

04 Oct 26 1NOJOR.COM

সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় চার নিহত ও ৫২৭ জনের বেশি আহত: এইচআরএসএস

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।