Web Analytics

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম আওয়ামী লীগ আমলে গুমের শিকার সব ব্যক্তিকে খুঁজে বের করা, তাদের পরিবারের কাছে সত্য তুলে ধরা এবং প্রতিটি ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার দেওয়া এক বিবৃতিতে তিনি গুম প্রতিরোধ আইনে অভিযোগের স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের সুস্পষ্ট বিধান রাখার আহ্বানও জানান।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে গুমের শিকার ব্যক্তি ও তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানান নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে গুম রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে এবং বিরোধী দল ও মতের বহু নাগরিক এর শিকার হয়েছেন। ‘আয়নাঘর’ নামে পরিচিত অন্ধকার প্রকোষ্ঠে মানুষকে আটকে নির্যাতনের কথাও উল্লেখ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বিপ্লব-পরবর্তী বাংলাদেশেও বহু পরিবার প্রিয়জনের ফেরার অপেক্ষায় রয়েছে। মোংলা কারাগারে মিরাজ শেখের গুমের অভিযোগকে তিনি গভীর উদ্বেগের বিষয় বলেন। সংসদে উত্থাপিত গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং মানবাধিকার কমিশন বিল নিয়ে প্রশ্ন তুলে তিনি দায়মুক্তির আশঙ্কা প্রকাশ করেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে, তা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

30 Aug 26 1NOJOR.COM

সব গুমের স্বাধীন তদন্ত, সত্য উদঘাটন ও দ্রুত বিচারের দাবি নাহিদ ইসলামের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।