Web Analytics

মার্কিন র‍্যাপার ম্যাকলমোর লন্ডনের ওভিও অ্যারেনা ওয়েম্বলিতে পূর্ণ দর্শকসমাগমের কনসার্টের মাধ্যমে তাঁর তিন শহরের ‘ফ্রি প্যালেস্টাইন’ সফর শেষ করেছেন। ২৬ অক্টোবর ডাবলিনে শুরু হওয়া এবং ২৯ অক্টোবর প্যারিসে অনুষ্ঠিত এই সফরে সংগীতশিল্পী, অধিকারকর্মী ও ফিলিস্তিনি প্রতিনিধিরা অংশ নেন। আয়োজনের লক্ষ্য ছিল ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ এবং তাদের পক্ষে জনমত গড়ে তোলা।

লন্ডনের অনুষ্ঠানে পালোমা ফেইথ, নেমাহসিস, জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ ও ফিলিস্তিনি অধিকারকর্মী আরব বারঘুতি অংশ নেন। ম্যাকলমোর বলেন, গাজা যুদ্ধ নিয়ে কথা বলার চেয়ে নীরব থাকা তাঁর কাছে বেশি অস্বস্তিকর হয়ে উঠেছিল, যদিও তিনি এটিকে সাহসিকতা মনে করেন না। থুনবার্গ সংহতির পাশাপাশি রাজনৈতিক পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, শুধু দাতব্য কাজ ও স্লোগান দিয়ে দখলদারত্বের অবসান হবে না।

ম্যাকলমোরের ভাষ্য অনুযায়ী, টিকিট বিক্রি শুরুর পরই তিনটি কনসার্টের সব টিকিট শেষ হয়ে যায়। এসব অনুষ্ঠান ছিল অর্থ সংগ্রহের আয়োজন এবং প্রাপ্ত সব অর্থ ফিলিস্তিনিদের সহায়তায় কাজ করা ১২টি সংগঠনকে দেওয়া হবে। তালিকায় রয়েছে মেডিক্যাল এইড ফর প্যালেস্টাইনস, জিউইশ ভয়েস ফর পিস, প্যালেস্টিনিয়ান ইয়ুথ মুভমেন্ট, ইনস্টিটিউট ফর মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিং ও গ্লিয়া। ম্যাকলমোর বলেন, গাজার শিশুরাও সবার সন্তান এবং তাদের সঙ্গে কোনো বিভাজন নেই।

02 Nov 26 1NOJOR.COM

লন্ডনে ম্যাকলমোরের ফ্রি প্যালেস্টাইন সফর শেষ, অর্থ যাবে ১২টি সহায়তা সংস্থায়

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।