Web Analytics

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মধ্যে আগামী বৃহস্পতিবার ভোট হবে। ১৮ আগস্ট প্রকাশিত তথ্য অনুযায়ী, মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে ঘোষিত তফসিল অনুসারেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ ছিল। সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ হবে। ভোটের দিন নির্বাচন কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্য ভোটারদের ভোট দেওয়ার পদ্ধতি জানাবেন।

ব্যালটে একটি মুড়ি অংশ ও একটি ব্যালট পেপার অংশ থাকবে। ভোটাররা পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট গ্রহণ ও প্রার্থীর নামের পাশে স্বাক্ষর দিয়ে ভোট দেবেন। সংসদে সংরক্ষিত নারী সদস্যসহ সদস্যসংখ্যা ৩৫০ হলেও বিএনপির আসলাম চৌধুরীর সদস্যপদ বাতিল হওয়ায় ভোটার ৩৪৯ জন। বিকেল ৫টার পর সংসদ কক্ষেই ভোট গণনা, ফল ঘোষণা এবং পরে গেজেট প্রকাশ করা হবে।

19 Aug 26 1NOJOR.COM

বৃহস্পতিবার সংসদ কক্ষে মির্জা ফখরুল ও অলি আহমদের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।