বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্ধারিত সময়ের আগেই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেয় অ্যাডহক কমিটি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জুন বিসিবি কার্যালয়ের বোর্ডরুমে ভোট অনুষ্ঠিত হবে। আগামীকাল প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা এবং ১৯ মে প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। ২০ ও ২১ মে বিক্রি করা হবে মনোনয়নপত্র।
যাচাই-বাছাই শেষে ২৫ মে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। যারা ই-ভোট দিতে চান, তাদের ২৫ মে’র মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে। ই-ভোটের ব্যালট পেপার পাঠানো হবে ৬ জুন পর্যন্ত এবং তা ৭ জুন দুপুরের মধ্যে কমিশনে পৌঁছাতে হবে। একই দিনে সভাপতি, সহসভাপতি ও পরিচালক পদে ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণা করা হবে।
আগের মতো এবারও তিন ক্যাটাগরিতে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন এবং মোট ১৯২ জন ভোটার ভোট দেবেন।
৭ জুন বিসিবি নির্বাচন, ২৩ পরিচালক পদে ভোট দেবেন ১৯২ জন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।