Web Analytics

রংপুরের পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে গ্রামবাসীর নিজস্ব অর্থ ও শ্রমে নির্মিত একটি কালভার্টে হঠাৎ সরকারি প্রকল্পের নামফলক লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রায় দুই বছর আগে পানি নিষ্কাশনের উন্নয়নে এলাকাবাসী চাঁদা তুলে কালভার্টটি নির্মাণ করেছিলেন। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মণ্ডল তাদের উদ্যোগকে সরকারি প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা করছেন। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

গ্রামবাসীরা জানিয়েছেন, রাতের আঁধারে নামফলকটি স্থাপন করা হয় এবং এতে উল্লেখ করা হয়েছে যে এটি সরকারি বরাদ্দে নির্মিত। অনেকেই চেয়ারম্যানের প্রভাবের কারণে প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন। আতাউর রহমান মণ্ডল দাবি করেছেন, ২০২২–২৩ অর্থবছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন সহায়তা তহবিল থেকে ২ লাখ ২৫ হাজার টাকায় কালভার্টটি নির্মিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন জানান, বর্তমানে ওই নামে কোনো প্রকল্প চালু নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

24 May 26 1NOJOR.COM

পীরগঞ্জে গ্রামবাসীর অর্থে নির্মিত কালভার্টে সরকারি সাইনবোর্ড নিয়ে উত্তেজনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।