নাটোর শহরের নিচা বাজার এলাকার কাপুড়িয়াপট্টির একটি কাপড়ের দোকান থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে ল্যাপটপটি উদ্ধার করা হয়। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক রাত নয়টার দিকে নাটোর সদর থানায় প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানিয়েছে, ল্যাপটপ উদ্ধারের খবর ক্রিল ল্যান্ডারকে দেওয়া হয়েছে এবং তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ল্যাপটপ হারানোর পরদিন সকালে কাপুড়িয়াপট্টির বাসিন্দা অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেসে সান্তাহার হয়ে নওগাঁ যাওয়ার সময় সিটের নিচে একটি ব্যাগ পান। তিনি ব্যাগটি নওগাঁ নিয়ে যান এবং খুলে ল্যাপটপ দেখে ছেলে অন্তরের সঙ্গে কথা বলেন। সংবাদমাধ্যমে জার্মান পর্যটকের ল্যাপটপ হারানোর খবর দেখে অমল সাহা বিষয়টি ছেলেকে জানান।
অন্তর রোববার রাতে পুলিশকে জানালে পুলিশ কাপুড়িয়াপট্টির নূর ক্লথ স্টোর থেকে ল্যাপটপটি উদ্ধার করে থানায় নেয়। ব্যাগটি পাওয়ার চার দিন পর কেন বিষয়টি পুলিশকে জানানো হলো, তার তাৎক্ষণিক কোনো সদুত্তর পাওয়া যায়নি। নাটোর রেলস্টেশনে রেলকর্মী পরিচয়ে এক যুবক ল্যান্ডারের ব্যাগ নিয়ে পালিয়েছিল বলে অভিযোগ রয়েছে। তাকে ধরতে এসআরবি-৫ পুরস্কার ঘোষণা করেছে এবং তাদের অভিযান চলছে।
নাটোরের কাপড়ের দোকান থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।