জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমস সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নারী ফুটবলের ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। সর্বশেষ সাফের দলের তুলনায় এই স্কোয়াডে বড় পরিবর্তন এসেছে। চারজন বাদ পড়েছেন, একজন প্রথমবার চূড়ান্ত জাতীয় দলে জায়গা পেয়েছেন এবং তিন ফুটবলার দলে ফিরেছেন।
অর্পিতা বিশ্বাস প্রথমবার জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পেয়েছেন। গত মে মাসে ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাফে তিনি দলের সঙ্গে থাকলেও মাঠে নামেননি। এশিয়ান গেমসেই তার আন্তর্জাতিক অভিষেক হতে পারে। মিডফিল্ডার মুনকি আক্তার এবং ডিফেন্ডার আইরিন খাতুন ও নবীরণ খাতুন দলে ফিরেছেন।
সাফের দল থেকে বাদ পড়েছেন সুরমা জান্নাত, হালিমা আক্তার, উমেহ্লা মারমা ও সৌরভী আকন্দ। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল আজ রাতেই চীনের উদ্দেশে দেশ ছাড়বে। সেখানে গুয়াংঝু এফসির বিপক্ষে ৭ ও ১০ সেপ্টেম্বর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দলে তিন গোলকিপার, ১০ ডিফেন্ডার, পাঁচ মিডফিল্ডার ও পাঁচ ফরোয়ার্ড রয়েছেন।
এশিয়ান গেমসের জন্য পরিবর্তিত ২৩ সদস্যের নারী ফুটবল দল ঘোষণা বাংলাদেশের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।