Web Analytics

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ক্ষিরনাল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ ১৮ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ দুটি বাংলাদেশে হস্তান্তর করা হয়। নিহতরা হলেন ধজনগর গ্রামের হেবযু মিয়ার ছেলে মো. মুরসালিন (২০) এবং মধুপুর গ্রামের মকরম আলীর ছেলে নবীর হোসেন। শুক্রবার গভীর রাতে সীমান্ত এলাকায় গুলির ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ১৫ জন বাংলাদেশি ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা গুলি চালায়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি ব্যাটালিয়ন (সুলতানপুর) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম এবং কসবা থানার ওসি নাজনীন সুলতানা। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল অজিত কুমার সিং ও বিশালঘর থানার কর্মকর্তারা।

বিজিবি জানিয়েছে, এ ঘটনায় বিএসএফকে প্রটেস্ট নোট দেওয়া হয়েছে এবং সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

10 May 26 1NOJOR.COM

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।