Web Analytics

ভারতের ব্যঙ্গাত্মক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ছাড়িয়ে যাওয়ার পর আলোচনায় আসে। জনপ্রিয়তা বাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই মোদি সরকার সিজেপির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেয় এবং তাদের ‘CPJ_2029’ নামের এক্স অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করে। প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক ব্লক হওয়া অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার করে জানান, তারা শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন একজন ছাত্রের আত্মহত্যার ঘটনার পর। তিনি তার এক কোটিরও বেশি অনুসারীকে এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আহ্বান জানান।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সর্বভারতীয় প্রি-মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল হওয়ার পর থেকেই সিজেপি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আসছে। জুনে পুনরায় পরীক্ষা নেওয়ার কথা থাকলেও এই ঘটনায় দেশজুড়ে শিক্ষার্থীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই ঘটনার জেরে অন্তত দুজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

ভারতের আইনি কাঠামো অনুযায়ী, সরকার জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার কারণ দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট অপসারণ বা অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিতে পারে, যদিও এসব নির্দেশ সাধারণত প্রকাশ করা হয় না।

21 May 26 1NOJOR.COM

ইনস্টাগ্রামে বিজেপিকে ছাড়িয়ে সিজেপি, পরে মোদি সরকার অ্যাকাউন্ট বন্ধ করে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।