Web Analytics

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন ঢাকার আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছিলেন।

রিমান্ড আবেদনে হত্যার উদ্দেশ্য নির্ধারণের প্রয়োজনীয়তার কথা বলা হয়। পূর্বশত্রুতা, আর্থিক লেনদেন, রাজনৈতিক বা ব্যক্তিগত কোন্দল—কোন কারণে হত্যা হয়েছে, তা যাচাই করতে চান তদন্তকারীরা। হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার, মূল পরিকল্পনাকারী ও সহযোগীদের তথ্য সংগ্রহ এবং কোনো মাস্টারমাইন্ড বা ভাড়াটে খুনি জড়িত ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।

দীপ এর আগে ৩১ অক্টোবর চার দিন এবং ৩ নভেম্বর তিন দিনের রিমান্ডে ছিলেন। অপর গ্রেপ্তার আসামি জেরিকা তাসনিম দিশাও রিমান্ডে রয়েছেন। ২৭ অক্টোবর উত্তরা থেকে নিখোঁজ হওয়ার পর ২৮ অক্টোবর তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার হয়। তাঁর বাবা ৩১ অক্টোবর অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

06 Nov 26 1NOJOR.COM

তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।