Web Analytics

মাদকদ্রব্য তৈরি ও পাচারের মামলায় মিসরের কায়রোর একটি আদালত জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। দেশটির সরকারি গণমাধ্যম শনিবার এ তথ্য জানিয়েছে। ৩৯ বছর বয়সী সারাহ খলিফা নিরাপত্তা ও অপরাধবিষয়ক ‘মিশন ইমপসিবল’ অনুষ্ঠান উপস্থাপনার জন্য পরিচিত। রায় ঘোষণার আগে আদালত মিসরের গ্র্যান্ড মুফতির কাছে ধর্মীয় মতামত চেয়েছিলেন, যা দেশটিতে মৃত্যুদণ্ডের মামলায় বাধ্যতামূলক প্রক্রিয়া।

সরকার-সংশ্লিষ্ট আল-আহরামের ভাষ্য অনুযায়ী, মাদক তৈরির উপকরণ সংগ্রহ ও পাচারের জন্য সংঘবদ্ধ অপরাধী চক্র গঠনের অভিযোগে খলিফা এবং অন্য ১১ আসামিকে দণ্ড দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রাখা এবং বহনের অভিযোগও ছিল। রাষ্ট্রীয় মালিকানাধীন আখবার এল-ইয়োম জানিয়েছে, পাচারের উদ্দেশ্যে সিনথেটিক মাদক তৈরি এবং বিদেশ থেকে মাদক তৈরির উপকরণ আমদানির অভিযোগ আনা হয়।

আল-আহরাম জানিয়েছে, অভিযানে ৭৫০ কেজির বেশি মাদক ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। মাদক তৈরির পরীক্ষাগার হিসেবে ব্যবহৃত দুটি অ্যাপার্টমেন্ট, লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদও উদ্ধার করা হয়। এ রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। পৃথক একটি মামলায় এক তরুণকে অপহরণ ও মারধরের অভিযোগে খলিফা ও অন্য আসামিদের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মিসরীয় কমিশন ফর রাইটস অ্যান্ড ফ্রিডমসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ৫৪১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

06 Sep 26 1NOJOR.COM

মাদক পাচার মামলায় সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিল কায়রোর আদালত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।