অনিয়ম ও অব্যবস্থাপনা কমাতে উপকারভোগীর তথ্য যাচাই থেকে পণ্য সরবরাহ পর্যন্ত বিভিন্ন ধাপে ডিজিটাল ব্যবস্থাপনায় জোর দিচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বৃহস্পতিবার সকালে রাজধানীর আর্মি গলফ ক্লাবে আয়োজিত ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক বিজনেস টকে সংস্থাটি এ তথ্য জানায়। সেবা সহজ করা এবং ক্রয় কার্যক্রমে দরদাতা ও সরবরাহকারীদের অংশগ্রহণ বাড়াতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চলতি অর্থবছরে টিসিবির সংগ্রহ কর্মসূচির আকার ৮ হাজার কোটি টাকা। নিম্ন আয়ের মানুষের কাছে পণ্য পৌঁছাতে প্রায় ৯ হাজার অনুমোদিত ডিলার এবং বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠান কাজ করছে। বক্তারা বলেন, শুধু ডিজিটাল কার্ড চালু করলেই কাঙ্ক্ষিত সুফল মিলবে না; প্রকৃত উপকারভোগী নির্বাচন নিশ্চিত করতে হবে। ক্ষমতাধর ব্যক্তিদের বাড়তি সুবিধা নেওয়ার বিষয়ে নজরদারি এবং সেবা পাওয়া নিয়ে ভোক্তাদের মতামত নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
টিসিবি জানায়, ২০২৪-২৫ অর্থবছরে ডিজিটাল রূপান্তরের পর ৭ হাজার ৩০০ ডিলারের মাধ্যমে ৬৪ জেলায় ৪২টি আঞ্চলিক কার্যালয়ের সহায়তায় কার্যক্রম চলছে। ৪৮টি গুদামের ধারণক্ষমতা প্রায় ৫১ হাজার ৩০০ টন এবং সংস্থাটি ছয় লাখ ৫০ হাজার টন পণ্য সরবরাহ করছে। আসন্ন রমজানে পাঁচটি বিশেষ পণ্যের চাহিদা মেটাতে ২৬ হাজার টন পণ্য সরবরাহের পরিকল্পনা রয়েছে।
অনিয়ম কমাতে উপকারভোগী যাচাই ও পণ্য সরবরাহে ডিজিটাল ব্যবস্থাপনায় টিসিবির জোর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।