Web Analytics

এল নিনোর প্রভাবে সৃষ্ট দাবানলে পেরুতে জুন থেকে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে এবং কয়েকশ মানুষ গৃহহীন হয়েছেন। বুধবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়। জাতীয় জরুরি কার্যক্রম কেন্দ্র সিওইএন বলেছে, নিহতদের বেশির ভাগই কৃষক; দাবানল নেভানোর চেষ্টা করতে গিয়ে আহত হওয়ার পর তাদের মৃত্যু হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুসকো অঞ্চল, যেখানে চলতি মাসের শুরুতে মাচু পিচুর কাছেও আগুন ছড়িয়ে পড়ে।

জুন থেকে অক্টোবর পর্যন্ত পেরুতে ৪৫৭টি দাবানল নথিভুক্ত হয়েছে। লিমার সায়েন্টিফিক ইউনিভার্সিটি অব দ্য সাউথের জীববিজ্ঞানী ড্যানিয়েল ভালে বলেন, এল নিনোর কারণে তাপমাত্রা বৃদ্ধি ও শুষ্ক আবহাওয়া তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। তিনি এএফপিকে বলেন, এ ঘটনার প্রভাবে পুরো পেরুর ওপর প্রচণ্ড গরম ও শুষ্ক বাতাসের বিশাল স্তর তৈরি হয়েছে।

ফসল চাষের জন্য জমি পরিষ্কার করতে কৃষকেরা প্রায়ই ঝোপঝাড়ে আগুন দেন, যা অনেক সময় দাবানলের সূত্রপাত করে। আগুনে এক হাজার হেক্টরের বেশি কৃষিজমি পুড়েছে এবং প্রায় ১০০টি বাড়ি ধ্বংস হয়েছে। সিওইএন জানায়, বুধবার আন্দিজ পর্বতমালা ও পেরুর আমাজন অঞ্চলে সাতটি দাবানল জ্বলছিল। চলতি বছরের ‘সুপার’ এল নিনো ডিসেম্বরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

22 Oct 26 1NOJOR.COM

এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জন নিহত, গৃহহীন কয়েকশ মানুষ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।