Web Analytics

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের হজের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। রোববার সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিবন্ধিত হজযাত্রীরা এখন হজ পোর্টাল (hajj.gov.bd) এর মাধ্যমে পাসপোর্ট নম্বর দিয়ে তথ্য যাচাই করতে পারবেন। এছাড়া ১৬১৩৬ নম্বরের হজ কল সেন্টার চালু করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধন শেষ হওয়ায় এখন ধাপে ধাপে হজ প্যাকেজ, প্রশিক্ষণ ও প্রস্তুতি সংক্রান্ত তথ্য জানানো হবে। ২০২৪ সালে ১ লাখ ২৭ হাজার জনের কোটা থাকলেও নিবন্ধন করেছিলেন ৮৭ হাজার ১০০ জন। খরচ বেড়ে যাওয়ায় এবার কোটা কমানো হয়েছে। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) তিনটি বেসরকারি প্যাকেজ ঘোষণা করেছে, যার খরচ ৫ লাখ ১০ হাজার থেকে ৭ লাখ ৫০ হাজার টাকার মধ্যে। সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজের খরচ ৪ লাখ ৬৭ হাজার থেকে ৬ লাখ ৯০ হাজার টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের ২৬ মে হজ অনুষ্ঠিত হতে পারে।

16 Nov 25 1NOJOR.COM

২০২৬ সালের হজে ৭৮ হাজার ৫০০ বাংলাদেশির নিবন্ধন সম্পন্ন ও নতুন প্যাকেজ ঘোষণা

Person of Interest

logo
No data found yet!