Web Analytics

দক্ষিণ আফ্রিকায় অনিবন্ধিত বিদেশি নাগরিকদের ইস্যু, সাম্প্রতিক নারী হত্যা, জেন্ডারভিত্তিক সহিংসতা ও অপরাধের প্রতিবাদে দেশব্যাপী গণবিক্ষোভের ডাক দিয়েছে ‘মার্চ অ্যান্ড মার্চ’। সংগঠনটি আগামী বুধবার ‘মেনস মার্চ’ কর্মসূচির ঘোষণাও দিয়েছে এবং নারীর বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে পুরুষদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

এর আগে সংগঠনটি ৩০ সেপ্টেম্বরকে অনিবন্ধিত বিদেশিদের দক্ষিণ আফ্রিকা ছাড়ার ‘ডেডলাইন’ হিসেবে ঘোষণা করেছিল। তবে ওই ঘোষণার কোনো আইনগত ক্ষমতা নেই। বিদেশি নাগরিকদের বহিষ্কার বা অভিবাসন আইন প্রয়োগের দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

মার্চ অ্যান্ড মার্চ জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের কর্মসূচিতে পুরুষদের বিশেষভাবে অংশ নিতে বলা হয়েছে। তাদের মতে, নারীদের হত্যা ও জেন্ডারভিত্তিক সহিংসতার বিষয়ে পুরুষদের নীরব না থেকে সোচ্চার হওয়া প্রয়োজন। গৌতেং ও কোয়াজুলু-নাটালসহ কয়েকটি এলাকায় মিছিলের পরিকল্পনার কথাও জানিয়েছে সংগঠনটি।

29 Sep 26 1NOJOR.COM

অনিবন্ধিত বিদেশি ও নারীর বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের ডাক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।