জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে যে নোয়াখালীর হাতিয়ায় তাদের ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ায় এক নারীকে ধর্ষণ ও তার স্বামীকে মারধর করা হয়েছে। শনিবার রাতে দলটির দপ্তরের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ১৩ ফেব্রুয়ারি রাতে চানন্দি ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। এনসিপি একে রাজনৈতিক সন্ত্রাসের জঘন্য রূপ বলে উল্লেখ করে জানায়, প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। ভুক্তভোগী বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
বিবৃতিতে আরও বলা হয়, গত তিন দিনে হাতিয়ায় এনসিপির অন্তত ৫০০ নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে এবং বহুজন আহত হয়েছেন। দলটি অভিযোগ করেছে, এসব ঘটনার সঙ্গে বিএনপি-সমর্থিত গোষ্ঠী জড়িত এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এ বিষয়ে নীরব রয়েছে। এনসিপি চার দফা দাবি জানিয়েছে—সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারিক তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা ও ক্ষতিপূরণ এবং আইনশৃঙ্খলা জোরদার।
এনসিপি শুক্রবার রাতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করে সহিংসতার প্রতিবাদ জানায় এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করে।
নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণ অভিযোগে তদন্ত ও গ্রেপ্তারের দাবি এনসিপির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।